ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোর অভিজ্ঞতা সরকার জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায়।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে সে বিষয়ে শিক্ষা নেবে সরকার।

 

তিনি জানান, রাকসু এবং চাকসুর নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসুতে দ্রুত ভোটের ফল ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে। হাতে গণনার কারণে ডাকসু এবং জাকসুতে ভোটের ফলাফলে দেরি হয়েছিল বলেও জানান তিনি।