তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “আজ ১৬ সেপ্টেম্বর-২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায়, রাঙামাটি পৌরসভার মূল গেইটের সামনে,রাঙামাটি পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে
মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি।
মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা। মানববন্ধন ও নাগরিক সমাবেশে এর সভাপত্বি করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, ভূক্তভোগি সাহিদা বেগম, রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা।
উক্ত সভায় আরো প্রতিয়মান হয় যে রাঙামাটি পৌর এলাকায় ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা করা,চুরি- ছিনতাই ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, ফুটপাত দখল মুক্ত করা, পৌর এলাকায় কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ করা, জলাবদ্ধতা ও রাঙামাটি শহরে যানজট নিরসন করা, জন্মনিবন্ধণ ও নাগরিক সনদ করতে হয়রানী বন্ধ করা, মব সন্ত্রাস কঠোরভাবে বন্ধ করা, নিত্যপণ্যের দাম কমানো ও টিসিবিতে ফ্যামেলী কার্ডের সংখ্যা বাড়াতে হবে।