তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  “আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটিতে পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি ইয়ুথ।

 

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন  ওয়াহিদুজ্জামান রোমান , মোস্তাফা রাজু,পিয়াস পালিত,ফরহান আহম্মেদ। ইয়ুথ মিশন সংগঠনের  সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মোঃ নয়ন , যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক  সাব্বির হোসেন, সহ ও অন্যান্য সদস্যবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি একটি দুর্গম পাহাড়ি জেলা। এখানে প্রতি নিয়ত নৌদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতায় অনেক মানুষ মারা যায়। কিন্তু জেলার সবচেয়ে বড় সংকট হলো এখানে কোনো আইসিইউ নেই। ফলে রোগীকে চট্টগ্রাম নিতে হয়, দীর্ঘ ৬–৭ ঘণ্টার পথে অনেক রোগী মারা যায়।

 

বক্তারা কয়েকটি হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে বলেন, অনেক শিশু, মা- বাবা এবং দুর্ঘটনায় আহত যুবককে সময়মতো আইসিইউ না পাওয়ায় মৃত্যুবরণ করতে হয়েছে। এসব মৃত্যুর দায় এড়াতে পারে না রাষ্ট্র।

তারা আরো প্রশ্ন তোলেন রাঙ্গামাটির মানুষের জীবন কি এত সস্তা? রাজধানী ও বড় শহরে চিকিৎসা সুবিধা থাকবে, কিন্তু পাহাড়ি মানুষের প্রাণ কি অবমূল্যায়িত হবে?

 

মানববন্ধন থেকে যে ৫টি মূল দাবি জানানো হয়:

১. রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপন

২. আধুনিক যন্ত্রপাতি সংযোজন

৩. বিশেষজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্স নিয়োগ

৪. দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা

৫. দীর্ঘমেয়াদে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালকে আধুনিক মেডিকেল  হিসেবে গড়ে তোলা

 

রাঙ্গামাটি ইয়ুথ জেলা প্রশাসক বরাবর এই  দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে উপস্থিত সকলেই শপথ নেন “জীবন বাঁচাতে হবে, রাঙ্গামাটিতে আইসিইউ চাই!