মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে পটুয়াখালীর দুমকিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ২০আগস্ট ২০২৫ বেলা সাড়ে ১০ টায় উপজেলা বিএনপি’র পার্টি অফিস সমানে থেকে পায়রা ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসটি উদযাপন করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান ও কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেক দলের যুগ্ম সাধারণ সহ সম্পাদক মো: জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি”র সভাপতি মো: খলিলুর রহমান, মো: সাইফুল আলম মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক মো: জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন মো: আনোয়ার হোসেন, মো: ফারুক হোসেন , সহিদ সরদার।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ওহিদুল ইসলাম, সদস্য সচিব, মো, মাসুদ আলম মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক, চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব, মো: সুমন শরিফ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন থেকে আসা নেত্রীবৃন্দ নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে জমায়েত হন।