শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছই এলাকায় সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল ও বাইসাইকেলের সরাসরি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে বাইসাইকেল আরোহী একজন গুরুতর আহত হন। তার বাম পায়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়।

 

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ ডাক্তারের কাছে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সড়কে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তারা আরও বলেন, “আমাদের এই সড়কের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। অপ্রয়োজনীয় গতির কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।