মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন এর ইয়ারপুর ইউনিয়ন এর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে শেখ মোহাম্মদ কাইয়ুম(সাইমন) কে সভাপতি এবং মোঃ সজিব চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শনিবার (১৬ই আগষ্ট) দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ৭ বিশিষ্ট সদস্যের একটি কমিটি অনুমোদন দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন এর সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ কাইয়ুম(সাইমন) বলেন,স্বেচ্ছাসেবী সংগঠন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন শুধু আশুলিয়ার ইয়ারপুরেই সীমাবদ্ধ না, এই সংগঠনের কাজ সারা বাংলাদেশেই চলমান। এই সংগঠনের কাজ হলো সামাজিক কাজ, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় এই সংগঠন। হাসপাতালে রক্তের অভাবী রোগীদের জন্য রক্তদাতা নিয়ে ছুটে যায় এই সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজিব চৌধুরী বলেন, মানুষের কল্যানকর কাজ করা হয় এই সংগঠনের মাধ্যমে, রক্তদান, ত্রাণ বিতরন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক সকল কাজে অবদান রেখে যাচ্ছে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন।
কমিটি আরও সদস্যরা হলেন, হৃদয় চৌধুরী সিনিয়র সহসভাপতি, আদনান আরিয়ান মোমিন সহসভাপতি, মোঃ রিফাত ভুঁইয়া সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ পারভেজ হোসেন প্রচার সম্পাদক।
উক্ত কমিটিকে আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।