মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর আয়োজনে “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্প” এর অথার্য়ণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), দুমকী, পটুয়াখালী এর সেমিনার রুমে গত ১২ আগস্ট ২০২৫ খ্রি. দিনব্যাপী কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে পবিপ্রবি এর বিভিন্ন অনুষদের প্রায় ২০০ জন ছাত্র ও ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর, বরিশাল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর মাননীয় ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর এস এম হেমায়েত জাহান, পবিপ্রবি এর ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, পবিপ্রবি এর কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হেসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, পবিপ্রবি এর রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। পবিপ্রবি এর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন বিএআরআই গাজীপুর এর এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন।
সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, পটুয়াখালী এর প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ, এম খায়রুল বাসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএইচআরএস, বিএআরআই, লেবুখালী, দুমকী, পটুয়াখালী এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলিমুর রহমান, সগবি, বিএআরআই, পটুয়াখালী এর বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ মাইনুল ইসলাম, ড. কাজী নজরুল ইসলাম এবং বিএআরআই, গাজীপুর এর এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন।
এছাড়াও সেমিনারে বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লোকাল সার্ভিস প্রোভাইডার (এলএসপি) ও কৃষক-কৃষাণী বৃন্দ। প্রকল্প পরিচালক মহোদয় বিএআরআই উদ্ভাবিত ৫৫টি কৃষি যন্ত্রপাতি উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আইডিয়া কম্পিটিশন এর মাধ্যমে ৩ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।