মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জেলার দুমকি উপজেলায়, অপারেশন ডেবিল হান্ট এ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মোঃ  শফিকুল ইসলাম  খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।

 

দুমকি থানার  অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এ প্রতিনিধিকে জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।