জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে মামুন মিয়া (৩৩) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে এ দন্ড দেন। মামুন মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই সিকদারপাড়ার আসলাম মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন মাদক সেবনসহ গোড়াই সিকদারপাড়া এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। সোমবার ভ্রম্যামাণ আদালতের বিচারক মাসুদুর রহমান সিকদারপাড়া এলাকা থেকে তাকে মাদক সেবনকালে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।