বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ আনুমানিক রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার দক্ষিণ গোবরা নামক এলাকায় সার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খালের পানির পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটির নম্বর হলো যশোর ট- ১১-৪৭৯।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে নড়াইল সদর উপজেলার দক্ষিণ গোবরা নামক এলাকায় সার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। ট্রাকে আনুমানিক কয়েক লক্ষ টাকার সার ছিল বলে তারা জানায়। লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানায়।