জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৩ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে মির্জাপুর উপজেলার বাঁশতৈল তেলিপাড়ায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। কাদের মিয়া (৪৮) নামের একজন ব্যক্তি নিজ বাড়ির পাশে বিড়ি বান্দার কাজ করার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপের ছোবলে গুরুতর আহত হন।

 

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর পর কাদের মিয়ার মরদেহ কফিনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার একমাত্র ছেলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। ছেলের আগমনের পর জানাজা আনুমানিক বিকালের দিকে অনুষ্ঠিত হবে।

 

এই আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কাদের মিয়া ছিলেন একজন পরিশ্রমী, সদালাপী ও সমাজসেবামূলক কাজে জড়িত মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।