মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ৫আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ মাদক কারবারি সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মাসুদ আল মামুন।

 

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মোল্লা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে।সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি তিনি।

 

পুলিশ জানায়,এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, হত্যা মামলার আসামি “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

৫ই আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি শরিফুল ইসলাম মোল্লা গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সেই সাথে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে কুখ্যাত এই মাদক কারবারির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান এলাকাবাসী।