শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  প্রতিপাদ্য স্লোগানে তারুণ্যের উৎসব  – ২০২৫ উপলক্ষ্যে আজ শুক্রবার ২৫ জুলাই জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার” সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

তুমুল প্রতিদ্বন্দ্বীতাপুর্ন খেলায় প্রতিপক্ষ সাভার উপজেলা VS কেরানীগঞ্জ উপজেলা। খেলায়  ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব-টুর্নামেন্ট কমিটি সুমন কুমার মিত্র।

 

খেলায় খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষে ফুটবলে লাথি মেরে সেমিফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন ধামরাই ক্রীড়া সংস্থার সভাপতি ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।

 

খেলায়  আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,  উপজেলা যুব অফিসার ধামরাই  ইসলাম আল হাজিব, উপজেলা যুব অফিসার সাভার রেজাউল করিম তরফদার, আফাজউদ্দীন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহবুবুর রহমান।