তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “অন্তবর্তীকালীন সরকারের সময়ে থাকা প্রথম রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে (১৯ জুলাই ২০২৫) রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে অনুষ্ঠিত হয়ে দুপুরে এ সভা চলে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা উপস্থিত ছিলেন। তাঁরা তিনজন কমিটির সদস্য। বৈঠকে এর বাইরে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে।সমস্যা সমাধানের প্রথম বিষয় হলো সমস্যা যে আছে সেটা স্বীকার করে নেওয়া।ভূমি জরিপ ও চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। শিগগিরই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।