তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের উদ্যান চাই,কোন জনগোষ্ঠী যখন জাগে ইতিহাস বদলায়।এ প্রতিপদ্যকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কমিটির সাধারণ সভা,জেলা ও উপজেলা কমিটি গঠনে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান।

 

আজ ১৫ জুলাই-২০২৫ ইংরেজি, মঙ্গলবার,দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে পরিচিতি সভা,রাষ্ট্রীয় সংগীত,জ্ঞাতিবর্গ ও জুলাই শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন।জেলা,উপজেলা কমিটি গঠন ও মুক্ত আলোচনার পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

এতে সভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ বাদল বরণ বড়ুয়া,প্রধান অতিথি ভদন্ত অদিতানন্দ মহাথেরো অনুষ্ঠান সঞ্চালনায় নির্মল বড়ুয়া মিলন। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।