মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৯ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধণা প্রদান করা হয়েছে। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এড. মজিবর রহমান টোটনকে স্বাগত জানাতে দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটে।
গতকাল বুধবার (৯ জুলাই) বিকেল ৫টায় উপজেলা উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
গণসংবর্ধণা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, যুবদলের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নু বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বশির আহমেদ মৃধা, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব, পৌর বিএনপি’র সভাপতি মোঃ কামাল হোসেন,এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বাহার উদ্দিন বাহার, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিমউদদীন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃর্ধা, শ্রমিকদলের সাধারন সম্পাদক ফারুক হোসেন মৃর্ধা, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎসজীবি দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, তাঁতী দলের আহবায়ক মাসুদ সরদার, দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, দুমকি সরকারী জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত প্রমূখ বক্তৃতা করেন।