মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৩ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

 

গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফ (৩৫)। তিনি পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

 

জানা গেছে, ২০০৯ সালে পটুয়াখালীর একটি আলোচিত হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গতকাল রাতে র‍্যাব-৪ এর একটি বিশেষ দল তাকে রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গ্রেফতার করে।

 

আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।