মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক  সম্মেলন ২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক এ শীর্ষ ৩ টি পদে এক ডজন প্রার্থী।  এ প্রার্থীতা জানান দিতে প্রার্থীরা প্রচুর টাকা ব্যয় করে  দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, পার্টির সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সম্মলিত আগত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা- অভিন্দন অভিন্দন জানানোসহ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ( কমিটি নির্বাচন) সম্ভাব্য ভোটার কাউন্সিলর ও ডেলিগেটদের দৃষ্টি আকর্ষনের জন্য এবং দোয়া চেয়ে সড়ক সমূহে প্রায় শতাধিক দৃষ্টিনন্দন তোড়ন, ব্যানার, প্লাকার্ডে পটুয়াখালী শহর ছেয়ে গেছে। এ ছাড়াও চলছে  প্রার্থীদের পক্ষে মোটর সাইকেল শোডাউন, মিছিল। অপরদিকে সম্মেলন সফল করার জন্য  জেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে চলছে মিছিল- পথসভা এবং প্রচার- প্রচারনার শেষ সময় পার করছেন।

সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একডজন বেশী প্রার্থী লড়াইয়ে নেমেছেন। এ সব প্রার্থীরা হচ্ছেন-

এ তিনটি পদের মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে, তারা হলেন বর্তমান বিএনপি কমিটির আহবায়ক   সদস্য সচিব  স্নেহাংশু সরকার কুট্টি, ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া।

সাধারন সম্পাদক পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মোহসীন উদ্দীন, জেলা বিএনপির  সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা,  জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন ও  সাধারন সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির।

সাংগঠনিক সম্পাদক পদে  জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির,

সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডঃ মাকসুদুর রহমান মাকসুদ।

উল্লেখ্য, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮ টি উপজেলার প্রায় ১৪০০ জন কাউন্সিলর উপস্থিত থাকার কথা বলেছেন জেলা বিএনপির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান।  সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ( কমিটি নির্বাচন) বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বলে জেলা বিএনপি নেতা মিজানুর রহমান   নিশ্চিত করেছেন।