মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এম.এস. গলিতে অভিযান চালিয়ে জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলা থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তল্লাশিতে তার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ধারালো ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
এছাড়া রাত গভীরে জামগড়া এলাকায় একদল দুর্বৃত্ত চার যুবকের উপর এলোপাতাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আসামিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাস ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”