জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার,  সুজানগর উপজেলার, প্রভাতী কিন্ডারগার্টেনে স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

আজ শনিবার ২৮ জুন২০২৫ইং  সকাল ১১ টার সময়,চরগোবিন্দপুর এ, প্রভাতী কিন্ডারগার্টেন স্কুল চত্তরে এই সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। প্রভাতী কিন্ডারগার্টেন এর সভাপতি হারুন অর রশিদদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবীণ শিক্ষাবিদ  ঐতিহ্যবাহী দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, গোলাম রসুল।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৃহত্তর  কাশিনাথপুর প্রেসক্লবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, আনিসু

র রহমান, খাজা মহিতুর, মনিরুল ইসলাম, মাহবুবুর আলম জ্যােতি সহ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল হোসেন।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন শুধু লেখাপড়া করলে পুঁথিগত বিদ্যা অর্জন হয়। কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরেও সামাজিক শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা হলো বাবা মায়ের প্রতি শ্রদ্ধা শীল থাকা,  শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনয় ভাব প্রকাশ করা, বড়দেরকে সম্মান করা, ছোটদের কে স্নেহ করা, এই সকল শিক্ষায় শিক্ষিত হলে তবেই সে প্রকৃত শিক্ষিত হবে। আপনারা যারা অভিভাবক আছেন তারা তাদের, সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আজকের অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস প্রদান করা হচ্ছে, এর মধ্যে ট্যালেন্টপুলে যাদের নাম এসেছে তারা হলো, তানজিন আহমেদ জিম, পায়েল রানী মালাকার, আড়িয়া খন্দকার দোলা, জিনিয়া আফরান জুই, মোহাম্মদ আব্দুল্লাহ, ইব্রাহিম হোসেন, আবির মাহমুদ, আব্দুল্লাহ আল হুসাইন, আলিফ হাসান মুন

 

।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।