তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি জেলা পরিষদে চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা পরিষদের অধিনে জনবল নিয়োগ ও শিক্ষাবৃওি প্রদানে জাতিগত বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে বন্টন করার দাবি।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙামাটি শহরের বনরূপা আমার বাড়ি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এ সংবাদ সন্মেলন আয়োজন করেন।
এসময়,সভাপতি মোঃ সোলায়মান,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা।মোঃআবু বক্কর,সিনিয়র সহ- সভাপতি।মোরশেদা আক্তার-মহিলা পরিষদ সাধারণ সম্পাদক ও মোঃ হান্নান – জেলা সদস্য উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, উচ্চ আদালতের রায়ের আলোকে সরকার ৭ শতাংশ কোটা রেখে অবশিষ্ট ৯৩ শতাংশ মেধার ভিওিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি থাকা সত্বেও বৈষম্য বিরোধী চেতনার অন্তবর্তীকালীন সরকারের সময়েও তিন পার্বত্য জেলা পরিষদ আগের মত বৈষম্যনীতে নিয়েই চলছে।পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ সমূহ জেলা পরিষদ আইনের দোহাই দিয়ে পূর্বের নিয়মে এখনো উপজাতীয়দের অগ্রাধিকার দিয়ে সকল নিয়োগে বৃহত্তর জনগোষ্ঠী বাঙালি প্রার্থীদের অধিকার থেকে বঞ্চিত করে আসছে।২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতনের পর এই ধরনের জাতিগত বৈষম্য কোনভাবেই কাম্য হতে পারে না।
চলমান স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ ও শিক্ষাবৃত্তি বিতরণে জনসংখ্যানুপাতে বন্টনের ব্যবস্থা নিতে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানসহ সরকারের প্রতি জোর দাবি জানান।