মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রানীসংকৈল এর খন্জনা গ্রামের এক যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় ২৪-০৬-২০২৫ খ্রিঃ অনুমান-৭:৩৫ ঘটিকায় পীরগন্জ গামী -রোড রানীশংকৈল থানাধীন ৪নং লেহেম্বা ইউনিয়নের রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের সহোদর গ্রামের আবাদ তাকিয়া মোড়ে মোঃ রিদয় হোসেন(১৬), পিতা-মোঃ মোশারফ হোসেন ওরফে মুন্সি, সাং-খঞ্জনা, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও বাই সাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে বর্ণিত স্থানে গরু বহনকারী ট্রাক যাহার নং- ঢাকা মেট্টো-ট-২৪-০৬২০ পিছন দিক দিয়ে ধাক্কা দিলে সাইকেল আরোহী ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনা স্থলেই মারা যায়৷ ঘাতক ট্রাকটি আটক আছে৷
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাস উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডিএসবি একরমুল সাহের তথ্য মতে একটি সাধারণ ডাইরি করা হয়েছে।