শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো: তমিজ উদ্দিন, সাধারন সম্পাদক মাহফুক ইকবাল এর নির্দেশনায় ধামরাই পৌর ছাত্রদলের পক্ষ হতে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে করোনা ভাইরাস (Covid-19) সংক্রমন রোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে সোপি ওয়াটার তৈরি ও সার্জিক্যাল মাস্ক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরীদের স্বল্প খরচে কিভাবে সোপি ওয়াটার তৈরি করে হাত পরিস্কার করতে হয় তা শেখানো হয় এবং বিতরণ করা হয়। ধামরাই পৌর ছাত্রদল নেতা দেওয়ান মাশরাফি সচ্ছর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষিকা জুলেখা বেগম। এ সময় ছাত্রছাত্রীদের মাঝে সর্বমোট ২০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয় ও করোনা ভাইরাস বিস্তার রোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবার সুস্থতা কামনা করে,মাস্ক পরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ক্লাস করার ও রাস্তাঘাটে চলাচল করার জন্য বলা হয়।
এসময় সজীব, মিশকাত, হিমেল, বায়েজিদ, জিহাদ, সোহাগ, নৌষাদ, আরমান, শাকিন সহ আরও ধামরাই পৌর ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।