শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২১ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ধামরাই পৌরসভার বিএনপি’র উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা কর্মশালার বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই পৌর বিএনপির সহ সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তালুকদার ও মোঃ রফিকুল ইসলাম খান সোহেব, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ধামরাই পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু, ধামরাই পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল।
এ ছাড়াও ধামরাই পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।