আজাদ হোসেন-জেলা প্রতিনিধি (নরসিংদী), ২৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নরসিংদী জেলার মাধবদিতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষে ঘটনাস্থলে রাফিন ( ২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এবং তার বন্ধু উদয় (২৩) নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রাত ৮ টায় নরসিংদি জেলার নরসিংদী জেলার ঢাকা সিলেট মহা সড়কে মাধবদির ভগীরতপুর পাকিজা কটন এন্ড স্পিকিং মিলের সামনে।
তাদের উভয়ের বাড়ি মাধবদি থানার বিরামপুর বলে জানা গেছে। তাদের এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।