জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাঙালির চেতনায়অবিস্মরণীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে,পাবনা জেলার সাঁথিয়া উপজেলার, কাশিনাথপুর বিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত, আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা এক অনন্য সংস্কৃতি বিকাশের নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মফিদুল হক শাহীন, সভাপতি প্রয়াস পাঠাগার, মাহবুব হোসেন, সহকারী অধ্যাপক শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ, কথা সাহিত্যিক শামিম হোসেন,কবি ও লেখক রাতুল, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির।
এই আয়োজনে বৃহত্তর কাশিনাথপুরের গুণীজন, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ সরব উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবারের পক্ষ থেকে সকল সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি জানান হয় আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।
নজরুলের প্রেরণায় আমরা এগিয়ে যাব জাতি ও সমাজ গঠনের দীপ্ত প্রত্যয়ে।বক্তব্য রাখছেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে প্রধান শিক্ষক, জাহিদুল ইসলাম জাহিদ।