মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ২৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া বেরণ তেতুল তলা এলাকায় টিনের দোকানী ইসমাইলের জমিসহ বাড়ি দখলের পাঁয়তারা করছেন বলে এক অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ ২৩ মে ২০২৫ইং বিকাল সাড়ে চারটার দিকে জামগড়ার বেরণ তেতুল তলা এলাকায় এ মানববন্ধনটি করেন এলাকাবাসী। মানববন্ধনে ভোক্তভোগী ব্যবসায়ী ইসমাইল সাংবাদিকদেরকে জানান, আমি আশুলিয়ার জামগড়া বেরণ তেতুল তলা এলাকায় ২০ শতাংশ জমি ক্রয় করে ৭ বছর আগে বাড়ি করেছি। আমার ক্রয়কৃত ২০ শতাংশ জমির দাগে এসে এক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাই তার নিজের জমি বলে দাবি করেছেন। তিনি আমার এই বাড়ির সকল ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়েছেন। আমি এই বাড়ির ভাড়ার টাকায় আমার সংসার ও ব্যাংকের লোন পরিশোধ করছি, ব্যাংক থেকে টাকা লোন করে এই জমিটা ক্রয় করি এবং সেই লোনের টাকায় বাড়িটি তৈরি করি।

 

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাই অন্য দাগ থেকে জমি ক্রয় করে আমার বাড়ি ও জমি দখলের পাঁয়তারা করছেন। তিনি সেনাবাহিনীর ভয় দেখাচ্ছেন। তার এক ভাগ্নে নাকি সাভার ক্যান্টমেন্টের মেজর, তিনি তাকে দিয়ে যখন যা ইচ্ছা তাই করতে পারবেন। তিনি আরো বলে বেড়াচ্ছেন, বর্তমানে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন আছে। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে এবং সাভার ক্যান্টমেন্টে কর্মরত তার ভাগ্নে বর্তমান সেনাবাহিনীর মেজরকে দিয়ে আমাকে ক্ষতিগ্রস্থ করবেন বলে ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল সাংবাদিকদেরকে জানান।

 

এছাড়াও অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাই আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন। এ ব্যপারে ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

 

ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল বলেন, আমি সহ আমার পরিবারের সদস্যরা তার ভয়ে আতংকে দিন পার করছি। প্রশাসনের কাছে আমার দাবী জমির দাগে যদি ভুল থাকে তাহলে সরকারি সার্ভেয়ার দিয়ে মাপিয়ে সঠিক দাগ নির্ণয় করুন। যদি আমার দাগে তার জমি থাকে তাহলে আমি সেই জমি তাকে দিয়ে দিবো।

 

এলাকাবাসীর দাবী, সরকারি সার্ভেয়ার দিয়ে মাপ দিয়ে সঠিক দাগটা নির্ণয় করা দরকার। সরকারি সার্ভেয়ারের মাপের পরে যদি ইসমাইল জমি না পায় তাহলে ইসমাইল জমির ভোগ দখল ছেড়ে দিবে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলাকাবাসী।