ঢাকা, ২৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৩ মে) ভোর পাঁচটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে যুক্তরাষ্ট্র ফেরত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য।
জানা গেছে, গিয়াস উদ্দিনকে মিরসরাই থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে মিরসরাই থানায় নেওয়া হচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।