সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট),১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ১৯ ই মে ২০২৫ সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, গ্রাম আদালত বিষয়ক ১৯ ই মে হতে ২০ ই মে পর্যন্ত(২ ব্যাপী দিন)গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজু কার রহমান রাজু, বাংলাদেশে গ্রাম আদালত উপজেলা কো-অডিনেটর বাদল চন্দ্র রায়, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। এ সময় উক্ত উপজেলার মাত্রাই,পুনট ও জিন্দারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।