রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পেটে বাচ্চাসহ গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৮০ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে জবাইকরা গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে শেখ ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। জানা গেছে  পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় কসাই শেখ ফরিদ একটি গাভি গরু জবাই করে। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর