শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মাহমুদুর রহমান মান্নাকে ৩ মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিলেন আপিল বিভাগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬২১ সময় দেখুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য তার পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সোমবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ নভেম্বর পাসপোর্ট জমা রাখার শর্তে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় মান্নাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত ওই দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর