শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাবেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ সময় দেখুন

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জনকে নিয়ে আগামী ৮ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে সবার ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

 

বিএনপি সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী ৮ নভেম্বরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

 

সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। প্রথমে খালেদা জিয়াকে নেওয়া হবে যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য।

 

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। তার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর