বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ডিবি’র অভিযানে রাজবাড়ীতে হেরোইন সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯০ সময় দেখুন

(ঢাকা টিভি-৯-১-২২): রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে হেরোইন সহ সবুজ মাতুব্বর (২৬) নামে  যুবককে ৫ গ্রাম হেরোইন সহ  আটক করা হয়েছে। গ্রেফতার সবুজ মাতুব্বর ফরিদপুর জেলার সালথা থানার নিধিপট্টি গ্রামের মৃত মোশারফ মাতুব্বরের ছেলে।

ডিবি সূত্রে জানাগেছে, ৯ই জানুয়ারি(রোববার) পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মোঃ সামাদ মোল্লা, এএসআই মোঃ আব্দুল লতিফ, এএসআই নজরুল সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকার উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা) সাকিনস্হ জনৈক এলেমের কলার দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক  মামলা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর