মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

করোনাভাইরাস মারতে সক্ষম ৯০ হাজার টাকা মূল্যের গদিতে ঘুমাচ্ছেন মেসি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৯২ সময় দেখুন

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে সকলেই যেমন পারছেন সাবধান থাকার চেষ্টা করছেন। সে পথে পা বাড়িয়ে বার্সা স্টার তাঁর পরিবারের জন্য কিনেছেন এমন একটি গদি। যা চার ঘণ্টার মধ্যে মেরে ফেলবে করোনা ভাইরাস!

টেক মুন সংস্থা বাজারে এনেছে এই বিশেষ গদি। সেটাই কিনেছেন মেসি। অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার সল নিগুয়েজ ওই সংস্থার ব্রান্ড অ্যাম্বাসেডর। তিনি ছাড়াও মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরো ব্যবহার করছেন করোনাভাইরাস মারতে সক্ষম ওই গদি।

ওই গদি প্রস্তুতকারক সংস্থার দাবি, ওই গদি তার উপর ঘুমনো ব্যক্তির দেহে থাকা করোনাভাইরাস চার ঘণ্টার মধ্যে মেরে ফেলবে। এই গদিতে থাকা ন্যানোপার্টিকল ‘ভিরুক্লিন’ পদ্ধতির সাহায্যে ৯৯ শতাংশ ভাইরাস-ব্যাক্টেরিয়াকে মেরে ফেলবে।

জানা গিয়েছে, পরিবারকে করোনার কবল থেকে দূরে রাখতে ৯০০ ইউরো খরচ করে এই গদি কিনেছেন মেসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ হাজার টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর