মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সোনায় মোড়ানো নতুন আইফোন ১২ প্রো ভিক্টরি পিওর গোল্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪১১ সময় দেখুন

সোনা, হীরা, মনি, মাণিক্য মানুষের অত্যন্ত শখের। বলা ভালো প্রত্যাশিত বস্তু। বিশেষ করে সোনায় মোড়ানো বিলাসী ফোন হাতে থাকলে সোনায় সোহাগা। বিশেষ করে ফোনটি যদি হয় সোনায় মোড়ানো আইফোন। তবে আনন্দ আরো বেড়ে যায়। আর মাত্র কয়েক মাসের মধ্যে বাজারে আসছে অ্যাপলের লেটেস্ট আইফোন ১২। যদিও অ্যাপল জানিয়েছে আইফোন ১২ লাইনআপ লঞ্চ হতে কিছুটা দেরি হতে পারে। তবে তার আগেই সোনার তৈরি আইফোন ১২ প্রো ডিভাইসের কিছু তথ্য এবং ছবি সামনে চলে এল। যার জন্য আপনাকে অনেক টাকাই খসাতে হবে।

এই ফোনটির পুরো নাম আইফোন ১২ প্রো ভিক্টরি পিওর গোল্ড। যা ১৮ ক্যারেট সোনায় মোড়া থাকবে। ব্যাক প্যানেলে ০.৪৮ ক্যারেটের আটটি হীরে সহ অবাক করার মত ফ্লোরাল ডিজাইন দেখতে পাওয়া যাবে। জানিয়ে রাখি, ফোনটি ডিজাইন করেছে প্রিমিয়াম ডিভাইস ডিজাইনার ব্র্যান্ড ক্যাভিয়ার, যারা মূলত অ্যাপল এবং স্যামসাংয়ের জন্য ফোন ডিজাইন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর