মাশরাফি নড়াইলে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা চেক হস্তান্তর করলেন
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ২ আগস্ট, ২০২০
২৬৫
সময় দেখুন
মাশরাফি নড়াইলে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা চেক হস্তান্তর করলেন
করোনা সংকটে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় এ চেক হস্তান্তর করা হয়। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, কার্তিক দাসসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকরা। জেলার ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক সাংবাদিক ১০ হাজার টাকা করে পাবেন।
করোনা সংকটে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় এ চেক হস্তান্তর করা হয়।
নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, কার্তিক দাসসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকরা।
জেলার ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক সাংবাদিক ১০ হাজার টাকা করে পাবেন।
Leave a Reply