শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

এবার গ্রেপ্তার হলেন ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৬৮ সময় দেখুন

মহামারির মধ্যে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক অহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে গত ৬ই জুলাই লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে ব্যবস্থাপনা পরিচালক ও মালিক শহীদ উল্লাহ, তার স্ত্রী নিপা সুলতানা নুপুর ও শহীদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে খিলক্ষেত লেকসিটির একটি বাসা থেকে অহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের মাধ্যমে প্রায় ২২ হাজার বিও হিসাবধারী শেয়ার কেনাবেচা করতেন। যার বাজার মূল্য প্রায় ৮২ কোটি টাকা। কিন্তু এর মালিক শহীদ উল্লাহ সম্প্রতি ব্রোকারেজ হাউজ বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। এরপর দুই বিনিয়োগকারী তাদের এক কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ করে পল্টন থানায় মামলা করেন। এই মামলায় শহীদ উল্লাহকে রিমান্ডে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর