বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয় : বলেছেন, ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৩৭ সময় দেখুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে নিজ বাসভবনে “সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন। এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজিব ওয়াজেদ জয়। তিনি প্রযুক্তির সহায়তায় বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

কাদের আরো বলেন, করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রুপকার সজীব ওয়াজেদ জয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর