বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নতুন নৌ-বাহিনী প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮৯ সময় দেখুন

আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র্যা ঙ্ক ব্যাজে সজ্জিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র্যা ঙ্ক ব্যাজ পরিয়ে দেন।’

ব্যাজ-পরানো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর