শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন আল্লামা শফী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৫২ সময় দেখুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে হাটহাজারী মাদ্রাসায় ফিরেছেন। দেশের প্রবীণ এ আলেম সুস্থ হয়ে উঠলে শনিবার বেলা আড়াইটা নাগাদ ছাড়পত্র দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে ছাড় পেয়েই তিনি ফিরেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়।

শফীপুত্র মাওলানা আনাস মাদানী দৈনিক মানবজমিন কে বলেন, হেফাজতে ইসলামের আমির পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় শনিবার বেলা আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন। তিনি মেডিকেল থেকে সরাসরি প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় উঠেন। তিনি মাদ্রাসাতে অবস্থান করবেন।

আনাস মাদানী বলেন, তিনি সাম্প্রতিক সময়ের মধ্যে বর্তমানে সবচেয়ে সুস্থ আছেন। করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য তিনি সব সময় দোয়া করছেন। নিজের সুস্থতার জন্যও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর