বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিএনপি নেতা শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬৩১ সময় দেখুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পুলিশের কাজে বাধা দেয়ার এক মামলায় দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন শুনানির আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর আদালতে বিএনপি চেয়ারপারসনের হাজিরা দিতে যাওয়ার ঘটনায় মিছিল করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করা হয়। এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিল না। ২০১৮ সালের ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর