মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

পেরুর বিপক্ষে নেই ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৪৩৩ সময় দেখুন

ঘরের মাঠে কোপা আমেরিকার নবম শিরোপা জয়ে হাতছানি ব্রাজিলের সামনে। আগামী সোমবার ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে সেলেসাওরা। তবে এর আগেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। ইনজুরির কারণে কোপার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে পেশিতে টান পড়ায় ফাইনালে তাকে পাচ্ছে না ব্রাজিল।

কোপা আমেরিকার শুরুর আগে ইনজুরি নিয়ে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছিলেন উইলিয়ান। এবার ফাইনালে দর্শক হয়ে থাকতে হবে ব্রাজিলের এই উইঙ্গারকে। উইলিয়ানের চোট গুরুতর না কিন্তু ফাইনালের আগে তাকে দলে পাওয়া যাবে না বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর