শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডের দাফন হলো সোনারবাংলা গ্রামে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৭০৫ সময় দেখুন

‘বন্দুকযুদ্ধে’ নিহত বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার সোনারবাংলা গ্রামে তার দাফন শেষ হয়।

এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে মরদেহ গ্রহণ করেন নয়নের দুঃসম্পর্কের এক মামা। সেখান থেকে সদর থানার উপ-পরিদর্শক ইন্দ্রজিৎ নয়নের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেন। সেখান থেকে সোনারবাংলা গ্রামে নিয়ে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নয়ন বন্ড। গেল বুধবার (২৬ জুন) রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও একাধিক মাদক মামলার আসামি ছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর