শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এই অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকায় কিশোর বখাটেদের আস্তানায় এই অভিযান চালানো হয়। এদিকে অপ্রতিম হত্যার পরপরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় উঠে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানা ও ডিবি পুলিশ সম্মিলিতভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের অপরাধের ধরন যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এই নিয়মিত অভিযানের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, অভিযানে আটক ৫১৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রকাশ্যে আসার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে এই সমন্বিত অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট পাঁচটি ধাপে ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীসহ ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং গুরুতর অপরাধে জড়িত থাকার দায়ে ৬২৬ জনকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন ইউনিট নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর