আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে ” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা/২০২৬” অনুষ্ঠিত হলো। অদ্যকার ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে “বাংলা বিভাগ একাদশ বনাম স্নাতক(পাস) একাদশ” বাছাই পর্বের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রফেসর নূরুল আমিন, অধ্যক্ষ-এর সভাপতিত্বে, প্রধান অতিথির আসন অলংকরণ করেন রংপুর জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি রংপুর জেলা আহবায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম,সাংগঠণিক সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর বিএনপি সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাবেক পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু।
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম এর তত্বাবধানে আজকের খেলা পরিচালনা করেন রাশেদুন্নবী সাজন গ্রন্থাগারিক সরকারি শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ-রংপুর।
খেলার ফলাফলঃ
স্নাতক(পাস) ০১, বাংলা বিভাগ ০০
Leave a Reply