মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লেগেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলার একটি বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

রোজিনা আক্তার বলেন, ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর