ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। সোমবার বেঞ্চের স্বাক্ষরের পর রায়ের অনুলিপি প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালত প্রতিষ্ঠানটিকে আগামী তিন অর্থবছরের মধ্যে এই বকেয়া করের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। ১২ অক্টোবর (সোমবার) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে, এনবিআরের কর দাবির বৈধতাকে চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিল। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর পুনর্মূল্যায়নের পর এনবিআর এই টাকা দাবি করে। আদালত সে সময় রুল জারি করলেও গত ১০ সেপ্টেম্বর রিট দুটি খারিজ করে দেন। এতে এনবিআরের কর আদায়ের আইনি পথ পরিষ্কার হয়। রায়ের পর আইনজীবী খাজা তানভীর জানান, আবেদন খারিজ হওয়ায় এনবিআরের দাবিই বহাল রইল। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর এই সংক্রান্ত আগের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়েছিল। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। ফলে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবি করা কর আদায়ের পথ খুলে যায়। সেই বেঞ্চে শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট খারিজ হয় এবং কর আদায়ের পক্ষে সিদ্ধান্ত আসে।
Leave a Reply