সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

স্থাপত্য ও প্রকৃতির মেলবন্ধনে সিম্পলট্রির পরিবেশবান্ধব নতুন আবাসন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

ঢাকায় আধুনিক ও টেকসই স্থাপত্যশৈলীকে প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে রূপ দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ‘সিম্পলট্রি’। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে তোলা হচ্ছে তাদের নতুন আবাসন প্রকল্প ‘সিম্পলট্রি ট্রিলজি’। সাবরিনা সোবহান চতুর্থ অ্যাভিনিউয়ের ৯০ কাঠা জমির ওপর ১৪ তলার এই ভবনটি নির্মিত হচ্ছে। প্রতিটি প্লটের প্রায় ৬০ শতাংশ জমি খালি রাখা হচ্ছে, যেখানে থাকবে সুদৃশ্য বাগান ও জগিং ট্রেইল। মোট ১৩৮টি অ্যাপার্টমেন্টের প্রতিটি চার শয়নকক্ষবিশিষ্ট এবং এর আয়তন ৩ হাজার ২০ থেকে ৩ হাজার ৪২০ বর্গফুটের মধ্যে। এছাড়া বাসিন্দাদের জন্য ছাদে ইনফিনিটি সুইমিংপুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, কমিউনিটি হল এবং বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার আধুনিক সব সুবিধা রাখা হয়েছে। সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউয়ে ৯০ কাঠায় ১৪ তলা ভবন একসঙ্গে করা হবে।

বানিজ্যিক স্থাপত্যেও সিম্পলট্রি উল্লেখযোগ্য কাজ করেছে। গুলশান-২ চত্বরের কাছে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের পাশে গুলশান অ্যাভিনিউয়ের ১০৯ নম্বর রোডে নির্মাণ করা হয়েছে তাদের একটি বিশেষ বাণিজ্যিক ভবন। ২০১৮ সালে নকশাকৃত এই ভবনটির উচ্চতা ২৪ তলা এবং এতে ৫টি বেজমেন্ট রয়েছে, যার কাজ ২০২৪ সালে সম্পন্ন হয়েছে। প্রতিটি তলার আয়তন প্রায় ৮ হাজার ৯০০ বর্গফুট। পরিবেশবান্ধব নির্মাণের স্বীকৃতি হিসেবে ভবনটি ২০২৫ সালে ইউএসজিবিসি লিড গোল্ড (লিড ভি৪, কোর অ্যান্ড শেল) সনদ অর্জন করেছে। ভবনটি স্বতন্ত্র পরিচয়ের পাশাপাশি চারপাশের সবুজ প্রকৃতির সঙ্গেও চমৎকারভাবে মানিয়ে নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর