সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি

  • প্রথম ধাপ: ২১ জানুয়ারি।
  • দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি।
  • তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল।
  • চতুর্থ ধাপ: ১৩ মে।
  • পঞ্চম ধাপ: ২৭ মে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়াটি পাঁচটি ধাপে সম্পন্ন হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শুরু হবে এবং পর্যায়ক্রমে ২৭ মে পঞ্চম ধাপের ভোটের মধ্য দিয়ে শেষ হবে এ নির্বাচনের ভোটগ্রহণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর