সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বার্সেলোনা মেসির চেয়েও বড়, সাবেক সভাপতির কড়া বার্তা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের দীর্ঘ সময় কেটেছে বার্সেলোনায়। ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় ২০২১ সালে আকস্মিকভাবেই ক্যাম্প ন্যু ছাড়েন। তার বিদায়ে সমর্থকদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা নিয়ে নতুন করে কথা বলেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ক্লাবের মর্যাদা যেকোনো ফুটবলারের চেয়ে অনেক বেশি।

গাসপার্টের মতে, মেসির ফুটবলীয় দক্ষতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সাথে ব্যক্তিগত সম্পর্ক যেমনই থাকুক না কেন, মেসির উচিত সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার জন্য বার্সেলোনায় ফিরে আসা। এটি তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করবে বলে মনে করেন গাসপার্ট।

বাইন স্পোর্টসের তথ্য অনুযায়ী, গাসপার্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মেসি লাপোর্তার সভাপতিকালে ফিরতে না চান এবং পরবর্তী সভাপতির সময় বিদায়ী সংবর্ধনার জন্য অপেক্ষা করেন, তবে তিনি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করবেন। তার মতে, বার্সেলোনার সভাপতি পদে যিনিই আসীন থাকুন না কেন, প্রিয় সমর্থকদের সামনে বিদায় নেয়ার সুযোগ মেসির গ্রহণ করা উচিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর